১৭ আগস্ট ২০১০ - ১৯:৩০

ইসরাইলী সৈন্যদলের এক সক্রিয় সদস্য, উম্মুল ফাখম শহরে নিজের মুসলমান হওয়ার তথ্য প্রকাশ করেছেন।

<!-- /* Font Definitions */ @font-face {font-family:Vrinda; panose-1:1 1 6 0 1 1 1 1 1 1; mso-font-charset:0; mso-generic-font-family:auto; mso-font-pitch:variable; mso-font-signature:65539 0 0 0 1 0;} @font-face {font-family:Calibri; mso-font-alt:"Century Gothic"; mso-font-charset:0; mso-generic-font-family:swiss; mso-font-pitch:variable; mso-font-signature:-1610611985 1073750139 0 0 159 0;} /* Style Definitions */ p.MsoNormal, li.MsoNormal, div.MsoNormal {mso-style-parent:""; margin-top:0cm; margin-right:0cm; margin-bottom:10.0pt; margin-left:0cm; line-height:115%; mso-pagination:widow-orphan; font-size:11.0pt; font-family:Calibri; mso-fareast-font-family:Calibri; mso-bidi-font-family:Arial;} @page Section1 {size:612.0pt 792.0pt; margin:72.0pt 72.0pt 72.0pt 72.0pt; mso-header-margin:36.0pt; mso-footer-margin:36.0pt; mso-paper-source:0;} div.Section1 {page:Section1;} -->

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট: মিসরে প্রকাশিত দৈনিক ‘আল মিসরিয়ুন’ –এর বুধবারের সংখ্যায় লিখেছে : তিনি ১৯৪৮ সালে দখলকৃত অঞ্চলে বেশ কয়েকজন ফিলিস্তিনী ইসলামী প্রতিরোধ বাহিনীর নেতার উপস্থিতিতে মুসলমান হন। ‘তালী ফাহিমা’ নামধারী এ ইসরাইলী মহিলা সৈন্য মরক্কোর ইহুদী বংশোদ্ভূত।

তিনি বলেন: ইসলামী প্রতিরোধ বাহিনীর প্রধান রায়েদ সালাহকে যখন আমি প্রথম দেখি, যদিও তিনি আমার সাথে কথা বলেন নি তা সত্ত্বেও আমি নিজের মধ্যে এক প্রকার কম্পন অনুভব করি এবং তার বিনম্রতার বশীভূত হয়ে ইসলামের প্রতি আকৃষ্ট হই।

আল মিসরিয়ুনে আরো উল্লেখ করা হয়েছে: ৩৬ বছর বয়স্কা ফাহিমা একটি ইহুদী পরিবারে বড় হয়ে ইসরাইলী সামরিক বাহিনীতে যোগ দিয়ে লিকোদ দলের অন্তর্ভুক্ত হন।

প্রাথমিক অবস্থায় তিনি মুসলমানদের বিরুদ্ধে বর্ণবাদী মনোভাবের অধিকারী থাকলেও ২০০২ সালে জানীন শহরে ইসরাইলী হামলার পর তিনি জানীন শহরের ইসলামী আন্দোলনের সক্রিয় ব্যক্তিত্বদের সাথে যোগ দেন।#